Hamida Hossain
বিশিষ্ট মানবাধিকার কর্মী, ইতিহাসবিদ ড. হামিদা হোসেন। বাংলাদেশে যাঁরা মানবাধিকার নিয়ে কাজ করেন তিনি তাঁদের মধ্যে শীর্ষস্থানীয় । আশির দশকে প্রতিষ্ঠিত 'আইন ও সালিশ কেন্দ্র' সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। সাধারণ মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংস্থাটির মুখ্য উদ্দেশ্য। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে নির্যাতিত নারীদের অবস্থা দেখে তিনি অবহেলিত মানুষদের পক্ষে কাজ করার জন্য প্রেরণাবোধ করেন। সেই থেকে আজও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বেসরকারীভাবে আইনী সহায়তা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান "আইন ও সালিশ কেন্দ্রে"র একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ড. হামিদা হোসেন। আইন ও সালিশ কেন্দ্র মানবধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যমুলক কার্যক্রম বন্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্র মানবধিকার রক্ষার্থে আইন সহিংসতা বন্ধ, বস্তি উচ্ছেদ কার্যক্রম বন্ধ, সংখ্যালঘু/ ক্ষুদ্র স্বার্থ রক্ষা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংঘটিত সহিংসতা বন্ধে কাজ করে। আইন ও সালিশ কেন্দ্র সামাজিক ইতিবাচক কার্যক্রমকে উৎসাহিত করার পাশাপাশি নীতি নির্ধারণে ভূমিকা রাখছে।
Recent comments
9 weeks 4 days ago
11 weeks 1 day ago
11 weeks 5 days ago
17 weeks 6 days ago
18 weeks 11 hours ago
18 weeks 1 day ago
20 weeks 1 day ago
20 weeks 6 days ago
22 weeks 3 days ago
22 weeks 4 days ago